ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পতনশীল সূচকে ব্যতিক্রম ১৩ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৫:০২:১৪
পতনশীল সূচকে ব্যতিক্রম ১৩ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সূচক নিম্নমুখী থাকলেও নির্দিষ্ট কিছু শেয়ারে তীব্র ক্রয়চাপ লক্ষ্য করা গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক প্রায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪২ পয়েন্টে অবস্থান নেয়। একই সঙ্গে লেনদেনেও গতি ছিল।

এদিন ডিএসইতে ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে। এই ঊর্ধ্বমুখী শেয়ারগুলোর মধ্য থেকে ১৩টি কোম্পানি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে বিক্রেতা সংকটে ‘হল্টেড’ অবস্থায় যায়। ডিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— রিংশাইন টেক্সটাইল, ইনটেক লিমিটেড, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স, এপোলো ইস্পাত, আইসিবি ইসলামিক ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং এবং ফ্যামিলিটেক্স।

এগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিংশাইন টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক লিমিটেডের। শেয়ারদর ৩ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৩ টাকা ২০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়।

এছাড়া বিআইএফসি ও জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর ৪০ পয়সা করে বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। এপোলো ইস্পাত ও আইসিবি ইসলামিক ব্যাংকের দর ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিংয়ের দর ১০ পয়সা করে বা ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। প্রিমিয়ার লিজিংয়ের দর ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের দর ১০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সার্বিক সূচক পতনের মধ্যেও নির্দিষ্ট কিছু শেয়ারে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় এসব কোম্পানি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে