ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রণালয় ঘিরে ফাওজুল কবিরের গুরুত্বপূর্ণ বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩৪:৩৮
অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রণালয় ঘিরে ফাওজুল কবিরের গুরুত্বপূর্ণ বার্তা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, তিনি যেসব মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেছেন, সেগুলোর জন্য তিনি তার উত্তরসূরির জন্য বার্তা রেখে এসেছেন। তিনি পরবর্তী সরকারের করণীয় বিষয়ে বিস্তারিত জানিয়ে গেছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এখনও সাংবাদিক ও অন্যান্যরা আমার পূর্বতন দপ্তরের বিষয় বা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত জানতে চাইলে আমি অপারগতা জানাই।”

ফাওজুল কবির খানের ভাষায়, সাংবাদিকরা মূলত দুই ধরনের বিষয়ে মন্তব্য জানতে চাচ্ছেন: নতুন সরকারের সিদ্ধান্ত – এ বিষয়ে তার মন্তব্য, নবনির্বাচিত সরকার যেকোনো সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত।

নিজের কার্যকাল – তিনি জানিয়েছেন, তিনটি মন্ত্রণালয়েই “উত্তরসূরির জন্য বার্তা” রেখে এসেছেন, যেখানে করা কাজ, করা সম্ভব হয়নি এমন কাজ এবং ভবিষ্যতের করণীয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সংক্রান্ত সংক্ষিপ্ত পুস্তিকাও প্রকাশ করা হয়েছে।

ফাওজুল কবির বলেন, “সরকার সমালোচনার জন্য বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা আছে। আমাদের তো কোনো দল নেই। তাই এ বিষয়ে আমার নতুন করে আর কিছু বলার নেই।” তিনি আরও যোগ করেন, “যে দলই নির্বাচিত হোক না কেন, জাতি হিসেবে আমাদের তাদের পেছনে দাঁড়াতে হবে। সরকারকে কিছু ভালো করার জন্য সময় দিতে হবে। কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না।”

তিনি অন্তর্বর্তী সরকারের সংক্ষিপ্ত মেয়াদকে উল্লেখ করে বলেন, “সেটির কারণে আমরা বেশ কিছু ভালো কাজ করতে পারিনি। তাই সবাইকে অনুরোধ থাকবে, নতুন সরকারকে সময় দিন।”

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এবং রেলপথ মন্ত্রণালয়-এর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে