ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দুই পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৪:২৮:৪৯
দুই পক্ষের সমাবেশে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলা পৌরসদরে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।

ভূপালী সরকার বলেন, একই স্থানে দুটি পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে