ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:২৯:০৬
মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে মনোযোগ দিয়েছে। নবনির্বাচিত সরকারের উদ্যোগে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে ইসি। আগামী সপ্তাহে কমিশনের সভায় নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে স্থানীয় নির্বাচন পিছিয়ে দিয়েছিল। কিন্তু নতুন সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যে কমিশনকে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে। নির্বাচনের জন্য অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা হবে।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন করা বাধ্যতামূলক। ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১ জুন, ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন এবং চট্টগ্রাম সিটির মেয়াদ ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি পূর্ণ হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং কমিশনে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হবে। তিনি আরও বলেন, আগের মতো প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।

২০২৪ সালে মেয়র ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা পদত্যাগের পর এসব প্রতিষ্ঠান বর্তমানে প্রশাসক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। নতুন সরকার এই পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে প্রশাসক পরিবর্তন করে জনপ্রতিনিধি দায়িত্বে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে