ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ২০:০৭:০৪
খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস

নিজস্ব প্রতিবেদক: ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি নতুনভাবে নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ এর স্বাক্ষরিত পরিপত্রে এই নতুন ফি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও টেকসই ও জনবান্ধব করার জন্য এই ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ফি সংক্রান্ত বিস্তারিত

খতিয়ান (পর্চা): সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য গ্রাহককে ১২০ টাকা দিতে হবে। এর মধ্যে সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকা।

মৌজা ম্যাপ: প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা এবং সেবা ফি ২৫ টাকা, মোট ৫৪৫ টাকা।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এনালগ বা নগদ লেনদেন গ্রহণযোগ্য হবে না। এই পদক্ষেপে ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে