সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে তা চাঁদা নয়; তবে কাউকে বাধ্য করে টাকা আদায় করলে সেটাই চাঁদা হিসেবে বিবেচিত হবে।আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি ও শ্রমিক সমিতি আছে, তারা নিজেদের কল্যাণে অর্থ ব্যয় করে। এটি এক ধরনের অলিখিত বিধির মতো। আমি চাঁদা বলতে সেটাকেই বুঝি, যা কেউ স্বেচ্ছায় দিতে চায় না বা দিতে বাধ্য করা হয়।’
তিনি আরও বলেন, মালিক সমিতি নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে মালিকদের কল্যাণে ব্যয় করতে চায়। ‘কতটুকু সঠিকভাবে ব্যবহার হয়, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে তারা সমঝোতার ভিত্তিতেই এ কার্যক্রম পরিচালনা করে,’ যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনও সমঝোতার ভিত্তিতে অর্থ তোলে। তবে এখানে প্রভাবশালী মালিক বা ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের আধিপত্য থাকতে পারে। ‘যে দল ক্ষমতায় থাকে, সেই দলের শ্রমিক সংগঠনের একটি প্রভাব থাকে। কিন্তু এটি আমাদের কাছে সরাসরি চাঁদা হিসেবে প্রতীয়মান হয় না, কারণ তা সমঝোতার ভিত্তিতে হচ্ছে,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা আদায় বা সুবিধা নেওয়ার সুযোগ নেই। তবে মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করেন, তাহলে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না—তা খতিয়ে দেখা হবে।
সড়কে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মহাসড়কের ওপর অনেক জায়গায় বাজার বসে গেছে। এতে যানজট সৃষ্টি হচ্ছে। এগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে।’
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়ার বিষয়ে তিনি বলেন, ছুটি সংক্ষিপ্ত হলে চাপ বেড়ে যায়। ‘গতবার ছুটি দীর্ঘ ছিল, ফলে সুবিধা হয়েছে। এবারও আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি নতুন কী ব্যবস্থা নেওয়া যায়, যাতে ভোগান্তি কমে, তা নির্ধারণ করা হবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আমরা সক্ষম হব বলে আশা করছি। তবে ছুটির বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও ৫ থেকে ১০ দিনের মধ্যে বিস্তারিত জানানো যাবে।’
মুসআব/
পাঠকের মতামত:
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- শেয়ারবাজারে পেশাদারিত্ব বাড়াতে আইসিএম-ডিবিএ’র সমঝোতা চুক্তি
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প
- অভিভাবক হিসাব থেকে উত্তরাধিকারীর কাছে শেয়ার হস্তান্তর
- ১৯ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- রেকর্ড প্রত্যাশা ভেস্তে গেল, সূচক কমাতে সক্রিয় ১০ কোম্পানি
- সূচক কমলেও শক্ত অবস্থানে তিন কোম্পানি
- অপ্রত্যাশিত নিম্নমুখীতায় সপ্তাহ শেষ
- বাসে পরিচয় থেকে গোপনে বিয়ে, অতঃপর...
- নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে যেসব তথ্য পাবেন
- রমজানে মেট্রোরেল ব্যবস্থায় নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো অধিদপ্তর
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- রমজানে শয়তান বন্দি তবুও মানুষ পাপে জড়ায় যা বলছে ইসলাম
- স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ
- মন্ত্রিসভার ৪৬ জন উচ্চশিক্ষিত, পিএইচডি আছে ৩ জনের
- ৬ দিন পর আদালতে মামলা সেই নারীর
- ঈদের আগেই আরেক দফা ভোটের প্রস্তুতি!
- বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত
- আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার
- দায়িত্ব পেয়েই ৯ কর্মসূচি ক্রীড়া প্রতিমন্ত্রীর
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- পে স্কেল নিয়ে যা জানালেন নতুন অর্থমন্ত্রী
- ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ
- রমজান উপলক্ষে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন!
- গাড়ি নিয়ে তারেক রহমানের চমকপ্রদ সিদ্ধান্ত
- আজই দেখা গেল রমজানের নতুন চাঁদ
- পৃষ্ঠপোষকতার অর্থনীতির ইতি টানতে চান নতুন অর্থমন্ত্রী
- ট্রেডিং সিস্টেমের বাইরে ২ কোটি শেয়ার স্থানান্তর
- কন্টিনিন্স ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- নতুন অর্থমন্ত্রী আমীর খসরুকে ডিবিএ’র অভিনন্দন
- ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়
- পতনেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৯ কোম্পানি
- শেয়ারবাজারে কারসাজি! সিটি ব্যাংকসহ ৭ জনকে জরিমানা
- আ.লীগের সাবেক এমপিসহ তিন নেতার জামিন
- পৌর ও সিটি ভোট নিয়ে সুখবর দিলেন মির্জা ফখরুল
- ৪৪ লাখ ফলোয়ারের পেজ নিয়ে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা
- শীর্ষ ১০ কোম্পানির প্রভাবে বাজার নিম্নমুখী
- ইতিহাস বদলে দিল জামায়াত; মিরপুরে বিএনপির পতনের নেপথ্যে
- সাবেক প্রেসসচিবের পথেই হাঁটলেন সাবেক উপ প্রেসসচিব
- এবার শিক্ষামন্ত্রী মিলনের কঠোর হুঁশিয়ারি
- লেনদেন ও সূচক নিম্নমুখী, তবে বাজারে আতঙ্ক নেই
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
জাতীয় এর সর্বশেষ খবর
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প
- বাসে পরিচয় থেকে গোপনে বিয়ে, অতঃপর...














