ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৫:২৯:৫১
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর শিক্ষা মন্ত্রণালয় এই সংস্কারের রোডম্যাপ ঘোষণা করবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

তিন ধাপে সংস্কার

প্রথম ধাপ (এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত):

বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ

উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক বিশ্লেষণ

শিক্ষকদের ট্যাব সরবরাহ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ভাষা শিক্ষার পাইলট ডিজাইন

দ্বিতীয় ধাপ (ঈদুল ফিতরের পর):

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা

মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক ও পরিমাপযোগ্য সূচকসহ পরিকল্পনা বাস্তবায়ন

তৃতীয় ধাপ (১২–৩৬ মাস):

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় টেকনিক্যাল রিফর্ম

কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষায় ব্রিজিং

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট সম্প্রসারণ

প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই তিন ধাপের কার্যক্রম শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে