ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৫:২২:৪০
ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

তথ্যমন্ত্রী জানিয়েছেন, “কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। একমাত্র ব্যক্তিগতভাবে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসসে যেটা হয়েছে সেটা শুনেছি। এই ঘটনা দুঃখজনক।”

এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, “এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে কার্যক্রমটি চালু হবে। “প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হোক। কার্যক্রমটি কীভাবে চালু করা হবে, সেটাই আলোচনার বিষয় হয়েছে,” যোগ করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে