ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৫:০৮:০৮
মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (১৯ ফেব্রুয়ারি’২৬) সপ্তাহের শেষ কর্মদিবসে সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ বৃহস্পতিবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন এবং রহিমা ফুডস। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ২.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১৫২ টাকা ৮০ পয়সা থেকে ১৬০ টাকায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সায়হাম কটন। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর অপরিবর্তিত থেকে সর্বশেস ২০ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ২০ টাকা ৩০ পয়সা থেকে ২০ টাকা ৯০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রহিমা ফুডের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১২ কোটি ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৬.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ১৩৮ টাকা থেকে ১৪৮ টাকায় উঠানামা করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে