ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রেকর্ড প্রত্যাশা ভেস্তে গেল, সূচক কমাতে সক্রিয় ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৪:৫৩:১৯
রেকর্ড প্রত্যাশা ভেস্তে গেল, সূচক কমাতে সক্রিয় ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : টানা ৪ দিনের ধারাবাহিক দরপতন দিয়ে (১৯ ফেব্রুয়ারি) সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের শুরুতে রেকর্ড উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল সপ্তাহটিতে আরো রেকর্ড অর্জনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হবে। কিন্তু সেই প্রত্যাশায় হতাশায় পরিনত হয়েছে। আর এই হতাশায় নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৬ পয়েন্টে। আর সূচক কমানোর নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো- ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, ওয়ালটন হাইটেক, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, এসিআই, রবি আজিয়াটা, বিকন ফার্মা এবং প্রিমিয়ার ব্যাংক। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২০ পয়েন্ট মাইনাস করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে ব্যাংকটি ৫ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২৭ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ২২৭ টাকা ৫০ পয়সা থেকে ২২৯ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৯ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে বিএটিবিসি। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি ২ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ২৭৪ টাকা থেকে ২৮০ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাইটেক ২ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক প্রায় ২ পযেন্ট, লাফার্জহোলসিম ১ পয়েন্টের বেশি, এসিআই প্রায় ১ পয়েন্ট, রবি আজিয়াটা প্রায় ১ পয়েন্ট, বিকন ফার্মা প্রায় ১ পয়েন্ট এবং প্রিমিয়ার ব্যাংক ১ পয়েন্ট মাইনাস করেছে।

স্কয়ার ফার্মা প্রায় ৩ পয়েন্ট, বিএটিবিসি ২ পয়েন্টের বেশি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ২ পয়েন্ট, ঢাকা ব্যাংক ২ পয়েন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংক প্রায় ২ পয়েন্ট এবং ওয়ান ব্যাংক প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে