ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:২২:৫৬
ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। হাইকোর্টের আদেশ অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ দেয়া হলেও পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, আপাতত স্কুল খোলা থাকবে। পূর্ণাঙ্গ শুনানির পর যে নির্দেশনা আসবে, সেটিই চূড়ান্ত হবে এবং বাস্তবায়ন করবে মন্ত্রণালয়।

এক কর্মকর্তা বলেন, “পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার চাইলে রমজানে স্কুল ছুটি দেওয়া যেতে পারে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে