ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত শপথ নেবে না জানা গেল বিস্তারিত কারণ

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১১:৩৯:৩৬
জামায়াত শপথ নেবে না জানা গেল বিস্তারিত কারণ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তবে জামায়াতে ইসলামী কোনো শপথই গ্রহণ করবে না। এ কথা জানিয়েছেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি এক প্রতিক্রিয়ায় জানান, দুপুর ১২টায় নবনির্বাচিত জামায়াত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, তাহলে জামায়াতের সদস্যরাও শপথ নেবেন না।

তাহের বলেন, “আমরা মনে করি সংস্কারবিহীন সংসদ অর্থহীন। তাই সংস্কার প্রক্রিয়া নিশ্চিত না হলে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছিল।

কিন্তু সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। কারণ হিসেবে তিনি সংবিধানে এ-সংক্রান্ত বিধান না থাকার বিষয়টি উল্লেখ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে