ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মন্ত্রিসভায় যোগদানের ডাক পেলেন সাবেক প্রতিমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১১:৩২:৩৬
মন্ত্রিসভায় যোগদানের ডাক পেলেন সাবেক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মিলনের ছোট ভাই আ ফ ম মাহমুদুল হক (শিফন) এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত মিলন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সব ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে