ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ ছাড়লেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১০:৪৩:০২
দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ ছাড়লেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার মালিকানাধীন পত্রিকা দৈনিক দিনকাল–এর ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন।

পত্রিকাটির নতুন সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আতিকুর রহমান রুমন পেশায় একজন অভিজ্ঞ সাংবাদিক। তিনি বর্তমানে বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দৈনিক দিনকাল–এর সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পত্রিকাটির প্রশাসনিক ও সম্পাদকীয় সব কার্যক্রম তার নেতৃত্বেই পরিচালিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যস্ত থাকায় তারেক রহমান সম্পাদকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পেশাদার সাংবাদিকতার মান সমুন্নত রাখা এবং পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ‘দৈনিক দিনকাল’ একাধিকবার প্রশাসনিক জটিলতার মুখে পড়ে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নেতৃত্বের অধীনে পত্রিকাটি নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে