ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৫ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১০:৩৪:০৩
৫ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়–এর সলিসিটর শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান (তারেক)।

উল্লেখ্য, এদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে মামলা পরিচালনায় নতুন এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে