ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দর সংশোধনের মধ্যে ব্যাতিক্রম ৫ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৬:০৬:০০
দর সংশোধনের মধ্যে ব্যাতিক্রম ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: টানা উত্থানে নতুন উচ্চতায় অবস্থানের পর আজ (১৬ ফেব্রুয়ারি’২৬) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন কমেছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৫৯০ পয়েন্টে। বাজারের এমন পরিস্থিতিতেও ব্যাতিক্রম ছিল ৫ কোম্পানি। আজ এই ৫ কোম্পানি সূচক বাড়াতে সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো— স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং এবি ব্যাংক। এই ৫ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটি প্রায় ৮ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১.৭৬ শতাংশ বেড়ে ২৩১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ২২৬ টাকা থেকে ২৩৬ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৬৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটি ৪ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ বেড়ে ৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। আর ব্যাংকটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা থেকে ৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে আইএফআইসি ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৪৫ শতাংশ বেড়ে ৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন শেয়ারটির দর ৬ টাকা ১০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ২৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার ব্যাংক প্রায় ২ পয়েন্ট এবং এবি ব্যাংক ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে