ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

টানাপোড়েনের মধ্যে আজই সনদে স্বাক্ষর করবে এনসিপি

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৩:৪৬:৩৯
টানাপোড়েনের মধ্যে আজই সনদে স্বাক্ষর করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করবে। এই অনুষ্ঠানের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নির্বাচিত করা হয়েছে।

এ সংক্রান্ত তথ্য এনসিপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আজ সোমবার সন্ধ্যা ছয়টায় তারা সনদে স্বাক্ষর সম্পন্ন করবে।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই স্বাক্ষরের মাধ্যমে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ আরও সুসংহত হবে। এটি রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সমঝোতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে