ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যে কারণে ফ্রি গাড়ি-সরকারি প্লট নিচ্ছেন না জামায়াত এমপিরা!

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ০৯:৪৩:৫৭
যে কারণে ফ্রি গাড়ি-সরকারি প্লট নিচ্ছেন না জামায়াত এমপিরা!

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও দলীয় নেতা মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’

এর আগে, নির্বাচনের প্রাক্কালে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের এক কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান একই ঘোষণা দেন। তিনি বলেন, ভবিষ্যতে জামায়াত থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট গ্রহণ করবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িও ব্যবহার করবেন না।

সেই বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দলে থাকলেও মানবিক ও জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করা হবে। তবে সরকার যদি অনিয়ম বা পুরোনো ধাঁচের কর্মকাণ্ডে ফিরে যায়, তাহলে প্রথমে ব্যক্তিগতভাবে সতর্ক করা হবে। তাতেও কাজ না হলে প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের পথেও হাঁটার কথা বলেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে