ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চায়না ইস্টার্ন ও এমিরেটস ফ্লাইটে দুই উপদেষ্টার দেশত্যাগ ইস্যুতে বাড়ছে রহস্য

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ০৯:৩৪:৪২
চায়না ইস্টার্ন ও এমিরেটস ফ্লাইটে দুই উপদেষ্টার দেশত্যাগ ইস্যুতে বাড়ছে রহস্য

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে—দুই উপদেষ্টার একজন দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে এবং অপরজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটস-এর ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন।

তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তা ছাড়পত্র ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগের অনুমতি দেওয়া উচিত হবে না।

উল্লেখ্য, গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে