ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৭:০৪:৩৫
ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সকল ব্যাংক খাত ও শেয়ারবাজার টানা চার দিনের জন্য বন্ধ থাকবে।

বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম এবং শেয়ারবাজারের লেনদেন বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে।

জাতীয় নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে শেয়ারবাজারেও এই দুই দিন কোনো লেনদেন হবে না। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায়, মোট চার দিন লেনদেন বন্ধ থাকবে।

ছুটি শেষে, আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে ডিএসই ও সিএসইতে ডিএসই ও সিএসইতে লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে