ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সূচকের রেকর্ড উত্থানে  বিক্রেতা  সংকটে  হল্টেড  তিন ডজন প্রতিষ্ঠান

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৬:৩৫:৫৪
সূচকের রেকর্ড উত্থানে  বিক্রেতা  সংকটে  হল্টেড  তিন ডজন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় আজও মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সূচকের নতুন রেকর্ড উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক প্রায় ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ পয়েন্টে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে বিক্রেতা সংকটের কারণে তিন ডজন প্রতিষ্ঠান লেনদেন স্থগিত বা হল্টেড অবস্থায় পড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এপোলো ইস্পাত, বসুন্ধরা পেপার, ইউনিয়ন ক্যাপিটাল, শার্প ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, নূরানী ডাইং, সাইফ পাওয়ারটেক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার লিজিং, জাহিন স্পিনিং, এএফসি এগ্রো, সি অ্যান্ড এ টেক্সটাইল, জেনারেশন নেক্সট, এবি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিআইএফসি, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস, ফ্যামিলি টেক্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, রিংশাইন, ফারইস্ট ফাইন্যান্স এবং তুংহাই নিটিং। এসব প্রতিষ্ঠানে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় দিনের একপর্যায়ে লেনদেন স্থগিত হয়ে যায়।

দর বৃদ্ধির দিক থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। আজ এই দুই কোম্পানির শেয়ারদর ১৪ পয়সা বা ১৩ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফাস ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির শেয়ারদর ১৩ পয়সা বা ১২ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এপোলো ইস্পাত। আজ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ এবং এপোলো ইস্পাতের শেয়ারদর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে যথাক্রমে ১৭ টাকা ৬০ পয়সা ও ২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বসুন্ধরা পেপারের শেয়ারদর ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ, নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ, বে-লিজিংয়ের ৪০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ারদর ৪০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।

এছাড়া প্রিমিয়ার লিজিংয়ের ৯ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ, এএফসি এগ্রোর ৫০ পয়সা বা ৮ দশমিক ৬২ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইল ও জেনারেশন নেক্সটের ২০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, এবি ব্যাংকের ৪০ পয়সা বা ৮ দশমিক ১৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ও ফিনিক্স ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ও রিজেন্ট টেক্সটাইলের ৩০ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, বিআইএফসি, আইসিবি ইসলামী ব্যাংক ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ও রিংশাইনের ২০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৬ পয়সা বা ৫ দশমিক ৭৭ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ারদর ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে