ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৫:৫০:২৫
প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার ই-ভিসা পোর্টাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পোর্টালে রক্ষণাবেক্ষণ ও সিস্টেম স্থিতিশীলতার কাজ চলমান থাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ঢাকায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটে চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণের কারণে ভিসা আবেদন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দূতাবাস জানায়, ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওয়েবসাইটটি অস্থায়ীভাবে অকার্যকর থাকবে। ফলে এই সময়ের মধ্যে নতুন কোনো ই-ভিসা আবেদন গ্রহণ বা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। এ বিষয়ে যথাসময়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে