ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১০ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৪:৪৫:২৭
১০ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক:সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি । কোম্পানিটির ৩০ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড , ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দ্য সিটি ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, মালেক স্পিনিং মিলস লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে