ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইইউর নেতৃত্বে ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আজ মাঠে নামছে

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১২:০৪:৫৭
ইইউর নেতৃত্বে ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আজ মাঠে নামছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বে ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আজ মঙ্গলবার মাঠে নামছে। পর্যবেক্ষক দলে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত প্রতিনিধিরা রয়েছেন।

ইইউ ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বার্তায় জানায়, পর্যবেক্ষকরা প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে ভোটগ্রহণের প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফলের তালিকা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যবেক্ষকরা মোতায়েন হবেন। তারা ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্রের প্রস্তুতি, ভোটকেন্দ্রের পরিবেশ, ভোটগ্রহণ চলাকালীন কার্যক্রম এবং ভোট গণনার প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে