ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

লম্বা ছুটি, বন্ধ ব্যাংক! হঠাৎ টাকার প্রয়োজন হলে যা করবেন

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১১:৩৪:৩৪
লম্বা ছুটি, বন্ধ ব্যাংক! হঠাৎ টাকার প্রয়োজন হলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সরকার এর জন্য বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর শুক্র (১৪ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। দীর্ঘ ছুটিতে ব্যাংক ও অফিস বন্ধ থাকবে, কিন্তু জরুরি খরচ থেমে থাকে না। এমন পরিস্থিতিতে কিছু প্রস্তুতি কাজে লাগতে পারে।

টানা ছুটিতে টাকার সংকট এড়ানোর উপায়:

১. মোবাইল ব্যাংকিং ব্যবহার করুন

বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ছুটির দিনেও সচল থাকে। টাকা লেনদেন, বিল পরিশোধ বা আত্মীয়ের কাছ থেকে টাকা নেওয়া-দেওয়া করা যায়।

তবে ভোটের দিনে রাত ১২টা পর্যন্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) সীমাবদ্ধতা থাকে: একবারে সর্বোচ্চ ১,০০০ টাকা, দিনে সর্বোচ্চ ১০,০০০ টাকা পাঠানো যায়।

২. এটিএম ব্যবহার পরিকল্পনা করুন

ছুটির আগে কাছাকাছি এটিএমের অবস্থান জেনে রাখুন। সরকারি ছুটিতেও এটিএম চালু থাকে, তবে পর্যাপ্ত নগদ সব সময় থাকে না।

৩. ক্রেডিট কার্ডের সুবিধা জানুন

জরুরি খরচে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। তবে আগে সুদের হার ও বিল পরিশোধের সময়সীমা জানা জরুরি।

৪. ডিজিটাল বিল ও কেনাকাটা করুন

বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটসহ অনেক বিল অনলাইনে পরিশোধ করা সম্ভব। এতে নগদ টাকার চাপ কমে।

৫. আগে থেকে জরুরি তহবিল গড়ে তুলুন

ছুটিতে জরুরি খরচ মেটাতে বাড়িতে কিছু নগদ রাখুন।

৬. অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন

ছুটিতে বেড়ানো বা কেনাকাটার আগে বাজেট ঠিক করুন। পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএসের তথ্য অনুযায়ী উৎসব ও ছুটিতে পারিবারিক খরচ সাধারণ সময়ের তুলনায় বেড়ে যায়।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে