ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পে-স্কেল ও কর আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১২:১২:০০
পে-স্কেল ও কর আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সতর্ক করেছেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারের ঋণের বোঝা বাড়বে এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। সরকার বাজেটে কাটছাঁট করলেও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে।

গভর্নর আরও জানান, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রয়োজন, এবং নির্বাচনকালীন প্রতিশ্রুতিতে আর্থিক খাতের সংস্কার বিষয়ে প্রতিশ্রুতি আশা করা যায়।

তিনি বলেন, চলতি অর্থবছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে, এবং গত এক বছরে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি হয়নি। দেশের রেমিট্যান্স প্রবাহ ১৮% বৃদ্ধি পেয়েছে, চলতি অর্থবছরে ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসতে পারে।

অর্থনীতি স্থিতিশীল রাখতে এবং আন্তঃব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম গতিশীল করতে নীতি সুদের করিডোরে কিছু পরিবর্তন আনা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হারের নিম্নসীমা ৮% থেকে ৭.৫০% করা হয়েছে, তবে ঊর্ধ্বসীমা ও ওভার নাইট রেপো নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে