ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১১:২৭:৩২
নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এই মুদ্রানীতি প্রকাশ করেন।

নতুন নীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে, যা বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনা করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।

গভর্নর জানান, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করতেই এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সাধারণত নীতি সুদের হারের ওপর ভিত্তি করেই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের সুদের হার নির্ধারিত হয়, তাই এটি ব্যবসা ও ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে