ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০৯:৫৮:০৯
নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোট উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে নিকটে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্যান্য গেট খোলা থাকবে।

নির্বাচনকালীন সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত—মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এসব বিধিনিষেধের ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে