ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাদির বোন পরিচয় দেওয়া সেই নারীর বিষয়ে তথ্য দিলেন ডা. মিতু

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০৯:৩৯:৩৫
হাদির বোন পরিচয় দেওয়া সেই নারীর বিষয়ে তথ্য দিলেন ডা. মিতু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া এক নারীকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। ওই নারী শবনম খাদিজা নাম পরিচয়ে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তিনি প্রকৃতপক্ষে হাদির বোন কি না—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এনসিপির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, শবনম খাদিজা শরীফ ওসমান হাদির আপন ফুফাতো বোন।

ডা. মিতু বলেন, “আজ নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যিনি শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের কন্যা হলেন শবনম খাদিজা।”

তিনি আরও দাবি করেন, হাদির বোন পরিচয়ে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে—এমন সংবাদ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

পরিচয়সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে ডা. মিতু জানান, শবনম খাদিজার বাবা মাওলানা আব্দুর রশিদ এবং মা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী। এছাড়া শরীফ ওসমান হাদির বাবা মরহুম শরীফ আব্দুল হাদি তার আপন মামা। শবনম খাদিজার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর এলাকায়।

ডা. মিতু আরও বলেন, জনসভাস্থলের কাছাকাছি শবনম খাদিজার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেন। এরপর তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে