ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সৌদি প্রবাসীদের সুখবর দিল সরকার

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৫:৫৮:৫৩
সৌদি প্রবাসীদের সুখবর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাধারণ যাত্রী পরিবহন করবে। এতে করে মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগ পাবেন যাত্রীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে এক আলোচনায় এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী নামিয়ে বিমানের ফিরতি ফ্লাইটগুলো সাধারণ যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে। এর ফলে কম খরচে প্রবাসীরা দেশে ফিরতে পারবেন এবং একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ১২০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে।

উপদেষ্টা আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে প্রবাসীদের যাতায়াত ব্যয় কমবে, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার আর্থিক সক্ষমতাও বাড়বে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে