ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অগ্রণী ব্যাংক: খেলাপি ঋণ কমানো ও পরিচালন মুনাফা বৃদ্ধির গল্প

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৩:০২:১৯
অগ্রণী ব্যাংক: খেলাপি ঋণ কমানো ও পরিচালন মুনাফা বৃদ্ধির গল্প

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অন্যতম বড় সমস্যা হলো খেলাপি ঋণ। ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমানোর জন্য জোরালো উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকটি গত বছর ৩,৫৮৪ কোটি টাকা খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়েছে, যা মোট ঋণের প্রায় ৫ শতাংশ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ২০২৪ সালের শেষদিকে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৩২,০২০ কোটি টাকা, যা মোট ঋণের ৪০.৪৯ শতাংশ। ২০২৫ সালের শেষে এটি কমে দাঁড়িয়েছে ২৮,৬১৬ কোটি টাকায়, যা মোট ঋণের ৩৫.৫২ শতাংশ।

এমডি বলেন, “আমার যোগদানের পর খেলাপি ঋণ কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এর সুফল দেখা দিয়েছে, তবে আরও অনেক কিছু করতে হবে। ২০২৬ সালের মধ্যে আমরা খেলাপি ঋণকে ২০ শতাংশের নিচে নামানোর লক্ষ্য নিয়েছি।”

গত বছরে ব্যাংক খেলাপি ঋণ থেকে ১০,২৩৪ কোটি টাকা আদায় করেছে, যা ২০২৪ সালের তুলনায় ৮,৫০৮ কোটি টাকা বেশি। এর মধ্যে নগদ আদায় হয়েছে ১,৯ কোটি টাকা, পুনঃতফসিলের মাধ্যমে ৮,৩৬৮ কোটি টাকা এবং অবলোপনের মাধ্যমে ৯৩৬ কোটি টাকা।

২০২৫ সালে অগ্রণী ব্যাংকের আমানত বেড়েছে ১,১৩,০৬৪ কোটি টাকা, যা ২০২৪ সালের ৯৯,২৩২ কোটি টাকার তুলনায় ১৩,৮৩২ কোটি টাকা বেশি। একই সময়ে মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৮০,৫৭৩ কোটি টাকা।

ব্যাংকের পরিচালন মুনাফা ২০২৫ সালে হয়েছে ২,৫০২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৯৯১ কোটি টাকা বেশি। মুনাফা বৃদ্ধির মূল কারণ হলো খেলাপি ঋণ থেকে আদায়ের বৃদ্ধি।

২০২৫ সালে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৩,৯৬১ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ১২,৯২৮ কোটি টাকা বেশি। ব্যাংকের মাধ্যমে আমদানি হয়েছে ৫৪,৩৬৭ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৩,৭৭৯ কোটি টাকা বেশি। তবে রপ্তানি আয় কমেছে, ২০২৫ সালে এসেছে ১৩,২৫২ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ৮৬২ কোটি টাকা কম।

ব্যাংক ২০২৬ সালের মধ্যে খেলাপি ঋণ থেকে ১২,২০০ কোটি টাকা আদায় করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ বছরও ব্যাংক আশা করছে খেলাপি ঋণ কমানোর এবং মুনাফা বৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে পারবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে