ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শাহরুখের নতুন শখের দাম আকাশচুম্বী।

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ০৯:৩৭:৪২
শাহরুখের নতুন শখের দাম আকাশচুম্বী।

নিজস্ব প্রতিবেদক : বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই রাজকীয় বিচরণ। অভিনয় হোক কিংবা ফ্যাশন—সবকিছুতেই তিনি অনন্য। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ধরা দিলেন এক নতুন লুকে, যেখানে তার স্টাইল আর ফ্যাশন সচেতনতা আবারও ভক্তদের নজর কেড়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রে শাহরুখের পোশাক নয়, বরং তার কাঁধে থাকা উজ্জ্বল কমলা রঙের একটি বিলাসবহুল ব্যাকপ্যাক।গত ২৯ জানুয়ারি বিমানবন্দরে মাস্ক ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে দেখা যায় কিং খানকে। তার সেই লুক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফ্যাশনপ্রেমীদের নজর আটকে যায় তার পিঠে থাকা ব্যাগটিতে। জানা গেছে, এটি বিশ্ববিখ্যাত ফরাসি লাক্সারি ব্র্যান্ড ‘হারমেস’ (Hermès)-এর তৈরি।

হারমেসের ‘অ্যাক আ ডস পিএম’ (Hac a Dos PM) মডেলের এই ব্যাগটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম ‘বারেনিয়া ফুবুগ কাফস্কিন’ চামড়া দিয়ে। ফ্রান্সে তৈরি এই ব্যাগটিতে রয়েছে প্যালাডিয়াম-প্লেটেড ডি-রিং এবং অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ। হারমেসের নিয়মিত কালেকশনে এই বিশেষ রঙের ব্যাগটি না থাকায় বিশেষজ্ঞদের ধারণা, এটি শাহরুখের জন্য বিশেষভাবে তৈরি করা (কাস্টমাইজড)। ব্র্যান্ডটির ওয়েবসাইট অনুযায়ী, এই মডেলের ব্যাগটির দাম ১২ হাজার ৮০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৫৮ হাজার টাকা!

এদিকে পর্দায় শাহরুখকে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। তাদের জন্য সুখবর হলো, শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’-এর কাজ দ্রুত এগিয়ে চলছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো—এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। সিনেমাটিতে আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জ্যাকি শ্রফকে। রেড চিলিস ও মারফ্লিক্স প্রযোজিত এই অ্যাকশন থ্রিলারটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে