ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে যে নম্বরে

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৯:৫৩:০৯
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে যে নম্বরে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নাগরিকদের সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানের উদ্দেশ্যে নির্বাচন কমিশন একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে। এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এই তথ্যসেবা প্রদান করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে এবং ৯ প্রেস করলে নাগরিকরা সহজেই ভোট ও নির্বাচন সম্পর্কিত তথ্য ও সহায়তা পেতে পারবেন।

এই হেল্পলাইনের মাধ্যমে ভোটাররা নিম্নলিখিত বিষয়ে তথ্য পাবেন:

ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি

ভোটকেন্দ্রের অবস্থান

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য

নির্বাচনকালীন আচরণবিধি

প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম

প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা

এছাড়া, নাগরিকরা জরুরি নির্দেশনা, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর এবং নির্বাচন কমিশনের অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও তথ্য জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে এই সেবা চালু হওয়ার পর থেকে ইতিমধ্যে ১,৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে