ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নাম জড়ানোর অভিযোগে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:৪৯:৪২
নাম জড়ানোর অভিযোগে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) প্রকাশিত জেফ্রি এপস্টেন সংক্রান্ত নথিতে নিজের নাম উল্লেখ হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, এপস্টেন বা সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি আজই জানতে পেরেছেন, একজন বহিরাগত ব্যক্তি ২০১২ সালের একটি ইমেইলে তার নাম উল্লেখ করে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন।

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, ওই ইমেইলটি ১৪ বছরেরও বেশি আগের। ওই ইমেইল আদান–প্রদানে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে—বিশেষ করে এপস্টেনের সঙ্গে—আমার কোনো সম্পর্ক নেই।”

ডিওজের প্রকাশিত নথিতে বিশ্বের কিছু নামী ব্যক্তির নাম উঠে এসেছে। এ তালিকায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ধনকুবের বিল গেটস এবং যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু-র নামও রয়েছে।

ভাইরাল হওয়া একটি ইমেইলে দেখা যায়, ২০১২ সালের ২১ ফেব্রুয়ারিতে এপস্টেনের এক অজ্ঞাত সহযোগী জেস স্ট্যানলির সঙ্গে আনোয়ার ইব্রাহিমের একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। ইমেইলে উল্লেখ করা হয়, যদি আনোয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন, তিনি দেশটিকে ‘পরিষ্কার’ করবেন এবং সেটি জেপি মরগানের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।

নথিতে আরও দেখা যায়, এপস্টেন ইমেইলে সম্ভাব্য বৈঠকের সময় প্রস্তাব দিয়েছেন, সফরের সম্ভাবনা জানতে চেয়েছেন, এমনকি মালয়েশিয়ায় হলিউড সিনেমা নির্মাণের কথাও প্রলোভনের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নথি প্রকাশের পর বিরোধী দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করে, তিনি এপস্টেন বা সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা।

জবাবে আনোয়ার ইব্রাহিম ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করে স্পষ্ট জানান, বিষয়টি নিয়ে তার অবস্থান পরিষ্কার। পোস্টের শেষে তিনি লেখেন, তিনি এখন জোহর বাহরুতে ঘোরাঘুরি চালাবেন এবং এপস্টেন প্রসঙ্গ উল্লেখ করে একটি বিরক্তি প্রকাশের ইমোজিও যুক্ত করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে