ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রমজানে মিলবে ৬৫০ টাকার গরুর মাংস জানুন বিস্তারিত

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:৩৫:৩২
রমজানে মিলবে ৬৫০ টাকার গরুর মাংস জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে সুলভমূল্যে গরু ও মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীসহ দেশের ৪৮টি স্থানে ন্যায্যমূল্যের দোকান থেকে এসব পণ্য বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, নির্ধারিত দামে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। তবে বাজার পরিস্থিতি অনুযায়ী দামে সামান্য তারতম্য হতে পারে। এছাড়া প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি পিস ডিম ৮ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও জানানো হয়, গত বছরের তুলনায় এবার বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। চলতি বছর রাজধানীসহ সারা দেশে মোট ৪৮টি স্থানে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার প্রতিবছরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তারা গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে