ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১০:২১:৩২
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ভোর ৫টায় এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা মৃদু শ্রেণির। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া উপজেলা এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (EMSC) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না।

ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। এতে কিছু এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে