আসন্ন নির্বাচনে ৯টি আসনে ধানের শীষ হারালো স্থান!
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। এর মধ্যে আটটি আসন দলটি তাদের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য ছেড়ে দিয়েছে। অপর একটি আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করায় সেখানেও ধানের শীষ প্রতীক থাকবে না।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯১টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকবে। বাকি নয়টি আসনে দলটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে না।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি তাদের দীর্ঘদিনের মিত্র পাঁচটি রাজনৈতিক দলকে মোট আটটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ চারটি আসন। এছাড়া একটি করে আসন পেয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি এবং গণ অধিকার পরিষদ। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীক নিয়ে চারটি আসনে নির্বাচন করছে। এসব আসনের মধ্যে রয়েছে—সিলেট-৫ আসনে দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নির্বাচন করছেন মাথাল প্রতীক নিয়ে। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন কোদাল প্রতীক নিয়ে। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন করছেন ট্রাক প্রতীক নিয়ে। ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ প্রতিদ্বন্দ্বিতা করছেন গরুর গাড়ি প্রতীক নিয়ে।
এ ছাড়া কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র ঋণ খেলাপের দায়ে আদালত চূড়ান্তভাবে বাতিল করেছেন। ফলে এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না এবং ব্যালটেও ধানের শীষ প্রতীক অনুপস্থিত থাকবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।
মুসআব/
পাঠকের মতামত:
- আসন্ন নির্বাচনে ৯টি আসনে ধানের শীষ হারালো স্থান!
- সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার তথ্য প্রকাশ
- যে মামলায় বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার
- মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি
- রের্কড লেনদেনের নেতৃত্বে ৭ খাতের শেয়ার
- রেকর্ড উত্থানে ১৫ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা
- ১০ শীর্ষ কোম্পানির টানে সূচকে রেকর্ড উত্থান
- শিক্ষার্থী–অভিভাবকদের জন্য বড় খবর: বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা
- যে ৩ এলাকার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা
- এলপিজির দাম বাড়ানোর ঘোষণা, নতুন দাম কার্যকর
- পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক ও লেনদেনে নতুন উচ্চতা
- ০২ ফেব্রুয়ারি ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
- ০২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
- হ্যান্ডশেকের পর হাত দেখার কারণ জানালেন মির্জা আব্বাস
- হজ-ওমরাহ যাত্রায় বড় ধাক্কা: সৌদি আরবের কঠোর পদক্ষেপ
- ৯ বছর প্রেমের পর বিয়ে, দু'মাস পরেই ভাইকে নিয়ে স্বামীকে খুন
- দুই ঘণ্টার ব্যবধানে দুই অঞ্চলে জোরাল ভূমিকম্প
- ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ: তিনটি এলাকা ‘দুর্যোগপূর্ণ’
- এপস্টেইনের ইমেইলে কী লেখা ছিল? জানুন আসল কাহিনী
- সূরা কুরাইশ: যে গোপন রহস্য আপনাকে কেউ বলেনি
- একদিনে উত্থান-পতনের পর স্বর্ণের দামে নতুন সমন্বয়
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ!
- মহড়া নিয়ে আলোচনার মধ্যেই ইরানের স্পষ্ট বার্তা
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- বিএসইসির সতর্কবার্তার মুখে আরও এক ব্রোকারেজ হাউজ
- রপ্তানি সংকট ও বাড়তি ব্যয়ে বস্ত্র খাতের ব্যবসায় মন্দাভাব
- অর্থনৈতিক অস্থিরতায়ও উজ্জ্বল শেয়ারবাজারের ওষুধ খাত
- সূরা আল লাইল: এক দাসের দাম আকাশছোঁয়া কেন?
- জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি
- পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- জামায়াতের নারীবিষয়ক সেক্রেটারির বিস্ফোরক মন্তব্য
- এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
- রাজস্ব স্থিতিশীল হলেও মুনাফা চাপের মুখে গ্লোবাল হেভিকেমিক্যাল
- ঘোড়াশাল আইসিডি প্রকল্পে নতুন কোম্পানি গঠন করল শাশা ডেনিমস
- প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন
- ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
- ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্প প্রকাশ করলেন নতুন তথ্য
- ব্যাংক গ্রাহকদের সতর্কতা: টানা ৪ দিন বন্ধ
- ঝাড়ু হাতে নারী নেত্রীরা, সর্বমিত্রের পোস্টে নতুন বিতর্ক
- এপস্টেইনের ফাঁস হওয়া বার্তায় খাসোগি হত্যার নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি
- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
- হাসিনা সরকারের কাছে বাকির পাওনা লাখ লাখ টাকা
- সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৩ কোম্পানি
- এক নজরে ১৫ কোম্পানির ইপিএস
- বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান, সময় পেল ৩টি
- একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
- সঞ্চয়পত্র শেয়ারবাজারে আনার উদ্যোগ, বন্ড মার্কেট চাঙ্গা করার ঘোষণা
- শেয়ারবাজারে চালুর পথে বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক
- খান ব্রাদার্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গালভানাইজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- সি পার্ল হোটেলের প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- আসন্ন নির্বাচনে ৯টি আসনে ধানের শীষ হারালো স্থান!
- সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার তথ্য প্রকাশ
- যে মামলায় বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার
- শিক্ষার্থী–অভিভাবকদের জন্য বড় খবর: বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা
- যে ৩ এলাকার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা














