ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রেকর্ড উত্থানে ১৫ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৬:২৯:৫৩
রেকর্ড উত্থানে ১৫ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০২ ফেব্রুয়ারি) রেকর্ড উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৮ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। বাজারের এই শক্তিশালী উত্থানে বিনিয়োগকারীরা ১৫টি কোম্পানির শেয়ারে সর্বোচ্চ মুনাফা অর্জন করেন। ফলে ক্রেতা থাকলেও বিক্রেতার অভাবে এসব শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় উঠে লেনদেন স্থগিত (হল্টেড) হতে দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টির শেয়ারদর বেড়েছে, ১০৭টির দর কমেছে এবং বাকি প্রতিষ্ঠানগুলোর দর অপরিবর্তিত ছিল। দরবৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর মধ্যেই ১৫টি কোম্পানি সর্বোচ্চ সীমায় উঠে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য মুনাফা দেয়।

বিক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ঢাকা ডাইং, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স, ফার্মা এইডস, প্রাইম ফাইন্যান্স, তুংহাই নিটিং এবং বিআইএফসি। এসব কোম্পানির শেয়ারে দিনভর ক্রয়চাপ থাকলেও বিক্রেতা না থাকায় লেনদেন স্থগিত হয়ে যায়।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং। এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ পয়সা বা ১০ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭২ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফাস ফাইন্যান্সের, যার শেয়ারদর ৭ পয়সা বা ১০ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৭৩ পয়সায় পৌঁছায়।

তৃতীয় অবস্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ারদর এদিন ৭ পয়সা বা ১০ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ পয়সায়।

অন্যান্য কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারদর ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ এবং উত্তরা ফাইন্যান্সের ১ টাকা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এছাড়া ঢাকা ডাইংয়ের শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৬ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পায়।

এছাড়াও জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর ২০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ, ফার্মা এইডসের ৩৮ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ এবং বিআইএফসির ১০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সূচকের এই রেকর্ড উত্থান ও একাধিক শেয়ারে ক্রয়চাপ বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। তারা আশা করছেন, ইতিবাচক এই প্রবণতা বজায় থাকলে আগামী দিনগুলোতেও বাজারে সক্রিয়তা বাড়তে পারে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে