চার্জশিট, আদালত ও অনিয়মের মাঝেও বহাল স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং খাতে একের পর এক অনিয়মের অভিযোগ, দুর্নীতি দমন কমিশনের চার্জশিট, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসা গুরুতর আইন লঙ্ঘনের প্রমাণ —এতসব গুরুতর বিষয় সামনে আসার পরও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এখনো নির্বিঘ্নে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই বাস্তবতা কেবল একজন বিতর্কিত ব্যাংক কর্মকর্তাকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দেশের ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের দ্বিধা, প্রয়োগহীন নীতিমালা এবং সুশাসনের কাঠামোগত দুর্বলতাকে নগ্নভাবে উন্মোচন করেছে। ফলে একজন চার্জশিটভুক্ত ও অভিযুক্ত কর্মকর্তার দায়িত্বে বহাল থাকা শুধু ব্যক্তিগত দায়বদ্ধতার ব্যর্থতা নয়, বরং পুরো নিয়ন্ত্রণব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই গভীর সংকটে ফেলেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) ২০২৫ সালের ২৯ ডিসেম্বর মো. হাবিবুর রহমানকে একটি চিঠির মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে দায়িত্ব পালনকালে তার সংশ্লিষ্টতায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠে আসে ইউনিয়ন ব্যাংকে তার কর্মকাণ্ড ঘিরে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক বাংলাদেশ ব্যাংকের বিস্তারিত পরিদর্শন প্রতিবেদন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের নিরীক্ষা কমিটির প্রতিবেদনে বলা হয়, ঋণ বিতরণে সংঘটিত বড় ধরনের অনিয়মে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে।
পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩০টি প্রতিষ্ঠানে বিতরণ করা মোট ২ হাজার ৬৪১ কোটি টাকার ঋণ ক্ষতিজনক বা খেলাপি হিসেবে শ্রেণিকৃত হয়েছে। এসব প্রতিষ্ঠানের বড় অংশ এস আলম-সংশ্লিষ্ট অস্তিত্বহীন প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও বলা হয়, ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মো. হাবিবুর রহমান ঋণমঞ্জুরির শর্ত উপেক্ষা করে এবং নিবন্ধিত বন্ধক ছাড়াই ঋণ অনুমোদনের সুপারিশ করেছেন। একাধিক ক্ষেত্রে ভূমি পরিদর্শন প্রতিবেদন, নিবন্ধিত বন্ধকি দলিল, রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রয়োজনীয় খতিয়ান ছাড়াই ঋণ অনুমোদনের নজির পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে এসব কর্মকাণ্ড সিআরএম গাইডলাইন্স ২০১৬-এর সরাসরি লঙ্ঘন। ওই নির্দেশনায় যথাযথ ঝুঁকি মূল্যায়ন, যাচাইকৃত নথিপত্র এবং আইনগতভাবে বলবৎযোগ্য জামানত ছাড়া কোনো ঋণ অনুমোদন বা সুপারিশ নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টি শুধু কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে সীমাবদ্ধ থাকেনি। ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ঋণ অনিয়মে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। ব্যাংকের প্যানেল আইনজীবী মোহাম্মদ মমিনুল ইসলাম ২০২৫ সালের ৩ জুন ও ১৫ অক্টোবর দুই দফায় অভিযোগ জমা দেন।
এর আগে যমুনা ব্যাংকে দায়িত্ব পালনকালে বিসমিল্লাহ গ্রুপের কম্পোজিট টাওয়েল লিমিটেডকে অনিয়মের মাধ্যমে এফডিবিপি বা শিপমেন্ট-পরবর্তী ঋণ সুবিধা অনুমোদনের ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সে সময় তার এক বছরের ইনক্রিমেন্ট বাতিল এবং এক বছরের জন্য পদোন্নতি স্থগিত করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রেও অভিযোগ আরও গুরুতর রূপ নেয়। ঋণ অনিয়মে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং তিনি জামিনে আছেন।
এতসব অভিযোগ, চলমান মামলা ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের পরও স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পদে তাকে বহাল রাখার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পরও কেন্দ্রীয় ব্যাংক ভিন্ন অবস্থান নেয়।
২০২৫ সালের ৩০ অক্টোবর স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভায় উপস্থিত ১১ পরিচালকের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটে মো. হাবিবুর রহমানকে ৯০ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। ছয় পরিচালকের স্বাক্ষরিত কার্যবিবরণী বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় এবং পরিচালকরা বিআরপিডিতে সশরীরে উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করেন। এমনকি বিষয়টি গভর্নর আহসান এইচ মনসুরকেও জানানো হয়।
তবে কয়েক দিনের মধ্যেই, ৬ নভেম্বর ২০২৫ তারিখে, বিআরপিডি থেকে পাঠানো এক চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে।
এর মধ্যেই হাবিবুর রহমানের তিন বছরের চুক্তির মেয়াদ শেষের পথে থাকায় পুনর্নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি আদালতে গেলে ২০২৬ সালের ৭ জানুয়ারি হাইকোর্ট বিভাগ স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদকে পুনর্নিয়োগ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে নির্দেশ দেন। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
এই মামলার মাধ্যমে ব্যাংকের পর্ষদের ভেতরের বিভক্তিও প্রকাশ্যে আসে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ এবং অন্য পক্ষের নেতৃত্বে তার ছেলে ও ভাইস চেয়ারম্যান একে এম আব্দুল আলীম। আলীমপন্থীদের অভিযোগ, ৭ জানুয়ারির বোর্ড সভা শেষে তারা প্রধান কার্যালয় ত্যাগ করার পর চেয়ারম্যানপন্থী একটি অংশ পুনরায় সভাকক্ষে ঢুকে হাবিবুর রহমানের নবায়ন প্রস্তাব কার্যবিবরণীতে যুক্ত করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠায়।
এই প্রেক্ষাপটে ২০২৬ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানায়, পর্ষদের ঐকমত্য বা সুপার মেজরিটি ছাড়া এমডির পুনর্নিয়োগ গ্রহণযোগ্য হবে না। পরদিন গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, ১০ জন পরিচালকের মধ্যে অন্তত ৯ জন একমত না হলে পুনর্নিয়োগ বিবেচনায় নেওয়া হবে না।
তবে এসব ঘোষণা ও চিঠির পরও মো. হাবিবুর রহমানের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে চার্জশিটভুক্ত ও অভিযুক্ত একজন ব্যাংকারের পুনর্নিয়োগ প্রচেষ্টা এবং তাতে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে ব্যাংকিং খাতে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে বলেন, মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে যেসব বিষয় উঠে এসেছে, সে বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা নেওয়া হয়েছে এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে মো. হাবিবুর রহমান সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সুনাম ক্ষুণ্ন করার জন্যই এসব অভিযোগ তোলা হয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা





.png&w=50&h=35)



