সন্তান হলে আরও টাকা—বসের ঘোষণায় চমক
নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বিয়ে ও পরিবার গঠনে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন দুবাইয়ের শীর্ষ ধনকুবের ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর। তিনি ঘোষণা দিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নারী বা পুরুষ বিয়ে করলে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৫ লাখ টাকা) আর্থিক সহায়তা দেওয়া হবে।
রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খালাফ আল হাবতুর জানান, চলতি বছরে আল হাবতুর গ্রুপের কোনো আমিরাতি কর্মী বিয়ে করলে তাকে এই অনুদান দেওয়া হবে। পাশাপাশি বিয়ের পর দুই বছরের মধ্যে সন্তানের জন্ম হলে সহায়তার পরিমাণ দ্বিগুণ, অর্থাৎ আরও ৫০ হাজার দিরহাম দেওয়া হবে।
তিনি বলেন, “বিয়ে ও পরিবার গঠন শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। পরিবার দিয়েই একটি জাতি ও সমাজ টিকে থাকে।” সরকার যুবসমাজকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সবাইকে বাস্তব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
খালাফ আল হাবতুর আরও বলেন, “শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী সমাজ ও রাষ্ট্র। সন্তান হলো জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ।”পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ, যার মধ্যে মাত্র প্রায় ১৫ শতাংশ দেশটির নাগরিক। নাগরিকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।
এরই অংশ হিসেবে ২০২৫ সালে আবুধাবির কাসর আল হোসনে ১০১ জন বরকে নিয়ে দলবদ্ধ বিয়ের আয়োজন করা হয়। এর আগে ২০২৪ সালে উম্ম আল কুয়াইনে অনুষ্ঠিত হয় গণবিয়ে, যার লক্ষ্য ছিল বিয়ের ব্যয় কমানো ও সামাজিক বন্ধন জোরদার করা।
এর আগেও খালাফ আল হাবতুর তরুণ আমিরাতিদের দ্রুত বিয়েতে উৎসাহিত করার কথা বলেছেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি ৩০ বছরের আগেই বিয়েতে উৎসাহ দিতে আইন প্রণয়নের প্রস্তাব দেন।
উল্লেখ্য, শিক্ষা, নির্মাণ, রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অটোমোবাইল খাতে বিস্তৃত আল হাবতুর গ্রুপে হাজারো আমিরাতি ও প্রবাসী কর্মী কাজ করছেন।
মুসআব/
পাঠকের মতামত:
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৪ দিনে এলো ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স
- ৭০ হাজার প্রস্তাবের মধ্য থেকে চূড়ান্ত হলো আহমাদুল্লাহর বইয়ের নাম
- তারেক রহমান জামায়াত আমিরের বাসায় সাক্ষাৎ করতে গেলেন
- তারেক রহমানকে যা দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির
- পছন্দের প্রার্থীর জয়ে পায়েস রান্না, তালাক দিলেন স্বামী
- প্রাইম ব্যাংকের এমডির পদত্যাগ
- নতুন সরকারের কাছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রত্যাশা
- অরেঞ্জ বন্ডে নতুন সুযোগ, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য বড় খবর
- বিএনপির নতুন সরকারের শপথে আসছে ভারতের প্রতিনিধি!
- ডিএসইতে ব্যাপক ক্রয়চাপ, ৯ খাতে দরপতনহীন লেনদেন
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ কর্মকর্তা, অতঃপর...
- সৌদি আরব জানাল রমজান কখন শুরু হবে
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৬ ডজনের বেশি প্রতিষ্ঠান
- সারা দেশের সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ
- বুবলীর অভিনয় ত্যাগের পেছনে শাকিবের শর্ত
- রেকর্ড উত্থানে ৭০ পয়েন্ট যোগ করল ১০ শীর্ষ কোম্পানি
- হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: যা জানা যাচ্ছে
- সেফ এক্সিট বিতর্কে সরাসরি জবাব দিলেন সৈয়দা রিজওয়ানা
- নির্বাচন কমিশনে ১১ অভিযোগ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- শপথের আগেই প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- দুই দফা শপথ, নিজেকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ১৫ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- নির্বাচনের পর প্রথম কার্যদিবসে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার
- ১৫ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৫ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- মোদি উপস্থিত হলে শপথ অনুষ্ঠানে অংশ নেবো না
- ডিএসইর তদন্তে এক কোম্পানির লেনদেন বন্ধ
- এনসিপি গড়ছে ছায়া মন্ত্রিসভা—এবার নজর যাদের দিকে
- নির্বাচনের পরে শেয়ারবাজারে সুবাতাস
- নির্বাচন ঘিরে প্রশাসনিক সমীকরণ ব্যাখ্যায় যা জানাল প্রেস উইং
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে স্পষ্ট জবাব দিলেন সাবেক অধিনায়ক
- ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের শপথে আসছেন মোদি?
- চার দিন পর খুলল শেয়ারবাজার
- মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারেক রহমান-এর জন্য বিশেষ উপহার
- কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?
- কিউইদের উড়িয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
- হাসিনাকে ফেরানো ও ভারতের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন তারেক রহমান
- প্রথম ১০০ দিনেই শেয়ারবাজার সংস্কারের রোডম্যাপ চায় ডিবিএ
- রপ্তানি আয়ে বিপ্লব ঘটাতে চায় বিজিএমইএ: ব্যবসা-বান্ধব নীতির প্রত্যাশা
- ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টকে বিএসইসির আলটিমেটাম
- ১৭ তারিখ নতুন সংসদ ও মন্ত্রিপরিষদের শপথ নিয়ে চমক
- চট্টগ্রাম থেকে মন্ত্রী পরিষদে থাকতে পারেন যারা
- হাসিনা ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেকের চাঞ্চল্যকর মন্তব্য
- ডা. শফিকুর ও নাহিদের বাসায় তারেক— বদলে যাচ্ছে সমীকরণ
- ক্রীড়া মন্ত্রণালয়ে চমক দিতে যাচ্ছে বিএনপি
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- মির্জা আব্বাসের কাছে হেরে তবুও জাতীয় সংসদে যাচ্ছেন নাসীরুদ্দীন
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার














