‘তার মা আমাকে বিষ খাওয়াই দিছেন’
নিজস্ব প্রতিবেদক : ‘সত্যি, আল্লাহর কসম, তাঁর মা (শাশুড়ি) আমাকে বিষ খাওয়াই দিছেন। আমার স্বামী জিজ্ঞাসা করলে আমি বলব, আমাকে বিষ খাওয়াই দেয়নি। কিন্তু খাওয়াই দিছে। আল্লাহর কসম, খাওয়াই দিছে, সত্যি!’ জোর করে এভাবে শাশুড়ির বিরুদ্ধে বিষ পান করানোর অভিযোগ তোলার কিছুক্ষণ পরই মারা যান আমেনা বেগম (২৪) নামের এক গৃহবধূ। শনিবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর কিছুক্ষণ আগে হাসপাতালের শয্যায় শুয়ে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেন আমেনা। সেই ভিডিওচিত্র রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সাতকানিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ওই নারীর স্বামী মো. ইউছুফকে। তিনি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদিরপাড়া এলাকার বাসিন্দা।
আমেনা জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়া এলাকার শফিক আহমদের মেয়ে। ইউছুফের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০২২ সালের ৫ আগস্ট। এ দম্পতির আড়াই বছর বয়সী এক মেয়ে আছে। আমেনার বড় ভাই মো. ফোরকান বলেন, ‘শুক্রবার আসরের সময় আমার বোন (আমেনা) আমাকে ফোন করে জানায় তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে। না হলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ফেলবে। আমি বলেছি, ধৈর্য ধর। পরে তার স্বামী একই রাতে আমাকে ফোন দিয়ে বলছে, আমেনা বিষপান করেছে। তখন তাৎক্ষণিক আমার মাথায় এলো– কেন বোন আমাকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে বলেছে। আমি যদি তাকে নিয়ে আসতাম, তাহলে আমার বোন বেঁচে থাকত।’
ফোরকানের অভিযোগ, ভগ্নিপতি ইউসুফ ও তার মা-বাবা মিলে জোর করে বিষ পান করিয়ে তাঁর বোনকে মেরে ফেলেছে। তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনার পেছনে যৌতুকের বিষয় রয়েছে বলেও জানান তিনি। ফোরকান বলেন, ‘বিয়ের পর থেকে আমার বোনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের হিসেবে টাকা আনতে শারীরিক-মানসিক নির্যাতন করত। এতে আমেনা অসম্মতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অথচ ইউসুফের থাকার বাড়িটাও আমরা করে দিছি।
বিয়ের সময় দাওয়াত না খাওয়ানোর কথা বলে আমাদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে ইউছুফ। বিয়ের সাত দিন পর বাড়িতে পানির মোটর বসানোর জন্য দেওয়া হয় ৩০ হাজার টাকা।’
মো. ইউসুফ বলেন, যে ভিডিও প্রকাশ হয়েছে, সেটি মিথ্যা। আমেনার ভাগনে জোর করে করিয়েছে। আমাদের পারিবারিক বিরোধ ছিল। বেশ কয়েকবার বিচার-সালিশও হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে আমি বাড়ির বাইরে ছিলাম। চা-নাশতা খেয়ে বাড়ির পাশের মাহফিলে যাওয়ার জন্য ঘরে জামা-কাপড়ের জন্য গিয়ে দেখি রুমে লাইট নেভানো। আলো দিয়ে দেখি আমেনা খাটে ছটফট করছে। পরে অটোরিকশায় লোহাগাড়ার পদুয়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে কী হয়েছে ও কেমন লাগছে জিজ্ঞাসা করলেও সে আমাকে কিছু বলেনি। হাসপাতালে গিয়ে জানতে পারি, সে বিষ খেয়েছে।
ইউছুফের ভাষ্য, ‘মূলত আমার মা-বাবা ও পরিবার আমাকে আলাদা হওয়ার জন্য চাপ দিত। আমি খেটে খাওয়া মানুষ। আলাদা হতে রাজি না হওয়ায় আমেনা আমার ওপর প্রায় সময় মেজাজ দেখাত।’
সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমেনার স্বামী ইউছুফকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে বিস্তারিত তদন্তের পর ব্যবস্থা নেবেন।
মুসআব/
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ফাঁস, জারি হলো নতুন নির্দেশনা
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি
- আই হ্যাভ এ প্ল্যান: ডোনাল্ড ট্রাম্প
- হাদির সঙ্গে যে ইউটিউবারকেও হত্যার ষড়যন্ত্র করা হয়!
- ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- তিন দেশে আবারও ইরানের হামলা
- দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ
- নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়াতেই তড়িঘড়ি ছবি প্রকাশ
- শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট
- কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
- তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- ২৪ ঘণ্টায় ১৯১ ইসরায়েলিকে হাসপাতালে পাঠাল ইরান
- ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান
- রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব
- ডিএসইর তিন ব্রোকারেজ হাউসে প্রতিনিধির পরিবর্তন
- টানা ৭ দিন ব্যাংক বন্ধ, যেসব শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা
- সূচক বাড়ার দিনে শীর্ষ দশ কোম্পানির চমক
- ৫ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
- আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
- চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার
- ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য
- ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন
- ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নেতানিয়াহুর মৃত্যু!
- ১০ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকে শক্তিশালী প্রত্যাবর্তন, টানা উত্থানে চাঙ্গা বাজার
- ১০ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৪ লাখ শেয়ার হস্তান্তর
- ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর নীতিগত অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স
- যুদ্ধ কতদিন হামলা চালাবে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রমজানের শেষ দশকে এই ৫টি ইবাদত করতে ভুলবেন না!
- এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ কর্মকর্তা!
- জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
- হরমুজ প্রণালি দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প
- এশিয়ার শেয়ার বাজারে উত্থান
- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- হঠাৎ করেই কমে গেল জ্বালানি তেলের দাম
- একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
- ট্রাম্প–পুতিনের হঠাৎ ফোনালাপ, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
- বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, ধরা পড়লেন যেভাবে
- আরডি ফুডের উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা
- সোনার দাম আবার কমল, জেনে নিন আজকের বাজারদর
- এনসিপির ৮৭ নেতার একসাথে পদত্যাগ
- বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
- ওসমান হাদি হত্যার দুই আসামি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা
- জাকাত নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসয়ালা
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
- ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজারে শঙ্কার ঘণ্টা: দুই কোম্পানির অডিটে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড














