ব্যাংক নামছে ভোটের ময়দানে, তবে সিএসআর টাকা নিয়ে অস্বস্তি
নিজস্ব প্রতিবেদক: সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের দিকনির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরাসরি মাঠে নেমেছে ব্যাংকগুলো। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাংক শাখার সামনে ব্যানার ও ফেস্টুন টানানো শুরু হয়েছে। তবে এই প্রচারণায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মৌখিক নির্দেশনা ব্যাংক খাতে নতুন করে অস্বস্তির জন্ম দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কোনো লিখিত প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়াই এনজিওদের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা কার্যক্রমে সিএসআর অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে—এমন অভিযোগ করছেন ব্যাংকাররা। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে এই ব্যয় নিয়ে জবাবদিহির মুখে পড়তে হতে পারে। ফলে মৌখিক নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে তাঁরা দ্বিধায় রয়েছেন।
মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি ব্যাংক শাখার প্রবেশমুখে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণামূলক ব্যানার টাঙানো হয়েছে। কোথাও সরাসরি ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, আবার কোথাও ‘দেশের চাবি আপনার হাতে’—এই ধরনের স্লোগানের মাধ্যমে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে।
এ বিষয়ে কয়েকটি বেসরকারি ব্যাংকের সিএসআর–সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গভর্নর মৌখিকভাবে নির্দেশ দিলেও প্রজ্ঞাপন না থাকায় তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না। তাঁদের মতে, এখন সিএসআর তহবিল ব্যয় করলে ভবিষ্যতে সেটি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়তে পারে।
ব্যাংকারদের ভাষ্য অনুযায়ী, গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)দের বৈঠকে গভর্নর আহসান এইচ মনসুর সিএসআর অর্থ ব্যবহার করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদারের নির্দেশ দেন। ওই সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ একাধিক এমডি বক্তব্য দেন।
সভায় গভর্নরের বক্তব্য উদ্ধৃত করে কয়েকজন ব্যাংকার জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করা সবার দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়ে মানুষকে জানাতে হবে। এ জন্য কোনো এনজিও যদি জনসচেতনতামূলক কর্মসূচি নেয়, তাহলে ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে সহযোগিতা দিতে বলা হয়েছে।
এরই মধ্যে রাজধানীর সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের একাধিক শাখায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার ঝুলতে দেখা গেছে।
এ বিষয়ে এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন সংবাদ মাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিটি ব্যাংক শাখায় দুটি করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার টাঙানোর নির্দেশনা এসেছে। পাশাপাশি যেসব এনজিও জনসচেতনতা তৈরিতে কাজ করবে, তাদের সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। তিনি জানান, এবিবিও এই উদ্যোগে আর্থিক সহায়তা দেবে।
মাসরুর আরেফিন বলেন, এটি একটি অন্তর্বর্তী ও সংস্কারমুখী সরকার। দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে সংস্কারের পক্ষে সচেতন করাটা ব্যাংকগুলোরও দায়িত্ব। সাধারণ মানুষ বড় ধরনের সংস্কার চায়—এই বিশ্বাস থেকেই তিনি এই উদ্যোগকে সমর্থন করছেন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে প্রথম গণভোট হয়। দ্বিতীয়টি হয় ১৯৮৫ সালে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে। সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর।
মিজান/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













