সেমিকন্ডাক্টর ও প্রপার্টি খাতে পা রাখছে এসিআই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের ব্যবসায়িক পরিসর আরও বিস্তৃত করতে সেমিকন্ডাক্টর ও প্রপার্টি খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে।
এই নতুন খাতে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় দুটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেয় এসিআই। প্রতিষ্ঠান দুটি হলো— এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড এবং এসিআই প্রপার্টিজ লিমিটেড।
এসিআইয়ের এক কর্মকর্তা শেয়ারনিউজ-কে জানান, ভবিষ্যতে এই দুই খাতে উজ্জ্বল সম্ভাবনা দেখেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন দুটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষায়, নতুন ব্যবসা খাতগুলো এসিআইয়ের সামগ্রিক ব্যবসায়িক পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে।
এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড–এর অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এতে এসিআইয়ের শেয়ার থাকবে ৮৫ শতাংশ, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষ।
একইভাবে এসিআই প্রপার্টিজ লিমিটেড–এরও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এখানেও এসিআইয়ের মালিকানা থাকবে ৮৫ শতাংশ।
বহুমুখী ব্যবসায়িক কাঠামো
২০২৪–২৫ অর্থবছরের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এসিআই বর্তমানে ১৭টি সহযোগী প্রতিষ্ঠান এবং ৫টি যৌথ উদ্যোগ ও অ্যাসোসিয়েট কোম্পানি পরিচালনা করছে। এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে পাঁচটি কৌশলগত ব্যবসা ইউনিটের মাধ্যমে— স্বাস্থ্যসেবা, ভোক্তা পণ্য, কৃষি ব্যবসা, মোটরস ও রিটেইল চেইন।
স্বাস্থ্যসেবা বিভাগে রয়েছে ওষুধ ও উদ্ভাবনী পণ্য, ভোক্তা পণ্য বিভাগে রয়েছে টয়লেট্রিজ, হোম কেয়ার, হাইজিন, ইলেকট্রিক্যাল পণ্য, লবণ, আটা, খাদ্যপণ্য, চাল, ভোজ্যতেল, রং ও আন্তর্জাতিক ব্যবসা।
এসিআই এগ্রিবিজনেস দেশের সবচেয়ে বড় সমন্বিত কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য প্ল্যাটফর্ম। অন্যদিকে এসিআই মোটরস কৃষিযন্ত্র, মোটরসাইকেল, বাণিজ্যিক যানবাহন ও নির্মাণ যন্ত্রপাতি খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
রিটেইল চেইন বিভাগ পরিচালনা করছে স্বপ্ন— দেশের সবচেয়ে বড় খুচরা বিক্রয় নেটওয়ার্ক, যার ৬৮৩টির বেশি আউটলেট রয়েছে। এর মধ্যে নতুন খোলা দোকান ২২০টি। প্রতিদিন এই নেটওয়ার্কে সেবা পাচ্ছেন এক লক্ষাধিক ক্রেতা।
আর্থিক পারফরম্যান্স
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে এসিআইয়ের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত লোকসান কমে দাঁড়িয়েছে ৪১ কোটি ৯১ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ১২৮ কোটি ৪৭ লাখ টাকা।
২০২৪–২৫ অর্থবছরে এসিআইয়ের সমন্বিত রাজস্ব দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রাজস্ব বেড়েছে ১০ দশমিক ৯৩ শতাংশ এবং মোট মুনাফা বেড়েছে ১৫ দশমিক ৪২ শতাংশ।
তবে সুদের হার বৃদ্ধি এবং কার্যকরী মূলধন ও সম্প্রসারণমূলক বিনিয়োগের কারণে ঋণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় লাভের একটি অংশ ক্ষয় হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।
২০২৫ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এসিআই ৬ কোটি ৩২ লাখ টাকা সমন্বিত মুনাফা অর্জন করেছে, যেখানে আগের বছরের একই সময়ে বড় অঙ্কের লোকসান ছিল। একই সময়ে কোম্পানিটির রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৪ দশমিক ৪০ শতাংশ বেশি।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
