নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন
নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তার প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক একান্ত বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে পদকটি প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এটি ছিল ট্রাম্পের সঙ্গে মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ।
বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“এই পদক্ষেপ পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন।” মাচাদো বলেন,“আমার মনে হয়, আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।”
বিবিসি জানিয়েছে, মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের মামলায় আটক করে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার কয়েক সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে মাচাদোকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে মাচাদো নেতৃত্বাধীন বিরোধী আন্দোলন জয় দাবি করলেও যুক্তরাষ্ট্র বর্তমানে কাজ করছে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে, যিনি মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট।
তবুও ট্রাম্প মাচাদোর প্রশংসা করে বলেন,“তার সঙ্গে সাক্ষাৎ করা আমার জন্য বড় সম্মান। তিনি একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন।” হোয়াইট হাউস ছাড়ার পর সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় মাচাদো বলেন,“আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।”
পরে সাংবাদিকদের তিনি ইংরেজিতে জানান,“আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছি—আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে।”
এর আগে মাচাদো বলেছিলেন, তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য বা ভাগ করা যায় না।
নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়,“একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত।” নোবেল পিস সেন্টার এক্সে (সাবেক টুইটার) লিখেছে,“একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর খেতাব বদলাতে পারে না।”
মাচাদো ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, মার্কিন স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মার্কুইস ডি লাফায়েত যেভাবে জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতি খচিত পদক সিমন বলিভারকে উপহার দিয়েছিলেন, এটি ছিল স্বাধীনতার জন্য সংগ্রামের প্রতীক।
তিনি বলেন,“২০০ বছর পর বলিভারের জনগণ ওয়াশিংটনের উত্তরাধিকারীর কাছে একটি পদক ফিরিয়ে দিচ্ছে—আমাদের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে।”
ওয়াশিংটন সফরের অংশ হিসেবে মাচাদো কংগ্রেস সদস্য ও সিনেটরদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে তার সমর্থকেরা ‘মারিয়া, প্রেসিদেন্তে’ স্লোগান দেন এবং ভেনেজুয়েলার পতাকা নাড়ান।
এদিকে মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে উদ্যোগ নিয়েছে। বুধবার এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলারের ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম চালান পাঠিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রদ্রিগেজের ঘনিষ্ঠ এক দূত শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করবেন।
ট্রাম্প ও রদ্রিগেজের মধ্যে ফোনালাপও হয়েছে। পরে ট্রাম্প তাকে ‘একজন দারুণ মানুষ’ হিসেবে আখ্যা দেন। রদ্রিগেজ এই আলাপকে ‘ফলপ্রসূ ও পারস্পরিক সম্মানপূর্ণ’ বলে বর্ণনা করেন।
মুসআব/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার













