ইসলামী ব্যাংকের ১০৯ কোটি টাকার ঋণ: বাস নেই দুই বছরেও
নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার যাত্রী পরিবহনে একসময় আলোচিত-সমালোচিত এস আলম গ্রুপের বড় ব্যবসার সঙ্গে এবার যুক্ত হয়েছে গুরুতর আর্থিক অনিশ্চয়তা। গ্রুপটি সংকটে পড়ার প্রায় এক বছর আগে, বিদ্যমান প্রায় ২০০টি বাসের বহরে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস যুক্ত করার পরিকল্পনা নেয়। এই উদ্দেশ্যে এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেড ২০২৩ সালের ২০ ডিসেম্বর নাভানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে ১০৯ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার একটি ক্রয়চুক্তি করে। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাসগুলো সরবরাহ দেওয়ার কথা থাকলেও দুই বছর পার হয়ে গেলেও একটি বাসও হাতে পায়নি ওজি ট্রাভেলস।
এই ব্যর্থতার সরাসরি প্রভাব পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর। কারণ, ওজি ট্রাভেলস ও আফতাব অটোমোবাইলসের মধ্যকার চুক্তির পুরো অর্থই বিনিয়োগ করেছিল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা। এর মধ্যেই ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। বিতর্কিত এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা আত্মগোপনে চলে যান এবং সড়কে তাদের পরিচালিত বাসের সংখ্যা নেমে আসে শতকের নিচে। এতে ব্যাংকের বিনিয়োগকৃত অর্থ আদায় নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়।
ব্যাংক সূত্র জানায়, ২০২৩ সালের ২০ ডিসেম্বর ১৩৪টি বাস ক্রয়ের জন্য ওজি ট্রাভেলসের অনুকূলে ১০৯ কোটির বেশি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ১০ মার্চ থেকে ৮ জুলাইয়ের মধ্যে আট দফায় আফতাব অটোমোবাইলসের হিসাবে মোট ৮৫ কোটি ৩০ লাখ টাকা ঋণ ছাড় করা হয়। কিন্তু বাস সরবরাহ না হওয়ায় এই বিপুল অর্থ কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ঋণের টাকা আদায়ে ব্যর্থ হয়ে ইসলামী ব্যাংক গত ২৬ আগস্ট চট্টগ্রাম অর্থঋণ আদালত-১–এ মামলা করে। মামলাটি নথিভুক্ত হয় ৫৮৪/২৫ নম্বরে। আদালতে দাখিল করা কাগজপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৩ আগস্ট পর্যন্ত ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকা। মামলায় ওজি ট্রাভেলস, এর চেয়ারম্যান গোফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলীসহ এস আলম পরিবারের একাধিক সদস্যকে বিবাদী করা হয়েছে। একই সঙ্গে আফতাব অটোমোবাইলস লিমিটেড ও প্রতিষ্ঠানটির চার পরিচালককেও আসামি করা হয়েছে।
গত ৯ নভেম্বর আদালত ৬০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও অর্থ পরিশোধে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থঋণ মামলার পাশাপাশি প্রতারণার অভিযোগে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি ফৌজদারি মামলাও করেছে ইসলামী ব্যাংক, যার মামলা নম্বর ২৮৭৩। ব্যাংকের অভিযোগ, সম্পূর্ণ অর্থ পরিশোধের পরও বাস সরবরাহ না করে ঋণগ্রহীতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান যৌথভাবে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে।
ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সময়মতো বাস সরবরাহ হলে সেগুলো ব্যাংকের নামেই রেজিস্ট্রেশন করা হতো এবং ঋণের বিপরীতে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে ব্যাংকের নিয়ন্ত্রণে থাকত। কিন্তু বাস না পাওয়ায় পুরো বিনিয়োগই এখন ঝুঁকিতে রয়েছে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








