সরকারকে ২০৩ কোটি টাকা দিচ্ছে বিএসসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জাহাজ ক্রয় প্রকল্পের ঋণের কিস্তি এবং ২০২৪–২৫ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বাবদ সরকারকে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক প্রদান করছে। বুধবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এই চেকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে। এই অর্থের মধ্যে সরকারের সঙ্গে করা সাবসিডিয়ারি ঋণ চুক্তির আওতাধীন কিস্তি এবং বর্তমান অর্থবছরের জন্য সরকারের প্রাপ্য ডিভিডেন্ড অন্তর্ভুক্ত রয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানিয়েছেন, নির্ধারিত ঋণ পরিশোধ এবং ডিভিডেন্ড প্রদানের বাধ্যবাধকতার অংশ হিসেবেই এই ২০৩ কোটি ৪৭ লাখ টাকা পরিশোধ করা হচ্ছে। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন প্রধান উপদেষ্টার হাতে এই চেক তুলে দেবেন। এই অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালকও উপস্থিত থাকবেন।
বিএসসি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীন ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত জিটুজি (সরকার-টু-সরকার) চুক্তির আওতায় ৬টি নতুন জাহাজ কেনার জন্য এই ঋণ নেওয়া হয়েছিল। চায়না এক্সিম ব্যাংক থেকে নেওয়া প্রায় ১৪৫৭ কোটি টাকার এই ঋণ পরিশোধের লক্ষ্যে ২০২৪ সালের ২৭ অক্টোবর অর্থ বিভাগের সঙ্গে বিএসসির একটি সাবসিডিয়ারি লোন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, বিএসসি ১৩ বছরে সরকারকে মোট ২৪২৫ কোটি টাকা পরিশোধ করবে।
এরই ধারাবাহিকতায় বিএসসি ইতিপূর্বে গ্রেস পিরিয়ডের সুদ বাবদ ৪৭৫ কোটি ২৫ লাখ টাকা প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছিল। এবারের ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেকটি সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ।
উল্লেখ্য, ২০১৮–১৯ অর্থবছরে যুক্ত হওয়া এই ৬টি জাহাজের মধ্যে তিনটি অয়েল ট্যাঙ্কার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার রয়েছে। বর্তমানে এমভি বাংলার জয়যাত্রা ও এমটি বাংলার অগ্রদূতসহ ৫টি জাহাজ আন্তর্জাতিক রুটে বাংলাদেশের পতাকা নিয়ে পণ্য পরিবহন করছে।
বিদায়ী অর্থবছরে বিএসসি রেকর্ড ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যেখানে মোট রাজস্ব আয় ছিল প্রায় ৮০০ কোটি টাকা। নতুন জাহাজগুলোর সফল পরিচালনা ও দক্ষতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন কর্মকর্তারা। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনায় বহর সম্প্রসারণের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে কেনা 'বাংলার প্রগতি' গত ২৮ অক্টোবর যাত্রা শুরু করেছে এবং দ্বিতীয় জাহাজ 'বাংলার নবযাত্রা' আগামী ৩০ জানুয়ারি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চীন থেকে আরও বড় জাহাজ সংগ্রহের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা





.png&w=50&h=35)



