প্লে অফ নিশ্চিত সাকিবদের, শঙ্কায় তাসকিনরা
স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ২০২৫–২৬ মৌসুমে প্লে অফের লড়াই এখন জমে উঠেছে চরম উত্তেজনায়। লিগ পর্বের শেষ ভাগে এসে সমীকরণ যেমন জটিল হচ্ছে, তেমনি প্রতিটি ম্যাচই হয়ে উঠছে বাঁচা-মরার লড়াই। এই উত্তাপের মধ্যেই সবার আগে শেষ চারে জায়গা করে নেয় ডেজার্ট ভাইপার্স। এরপর গালফ জায়ান্টসকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে সাকিব আল হাসানের এমআই এমিরেটস।
গালফ জায়ান্টসের বিপক্ষে তুলনামূলক সহজ জয়ে ১২ পয়েন্টে পৌঁছে এমআই এমিরেটস। ১৩৫ রানের লক্ষ্য আধুনিক টি-টোয়েন্টিতে খুব বড় কিছু নয়—এমন স্কোরে এখন নিশ্চিত জয় বলে কিছু থাকে না। তবু সাকিবের দল অনায়াসেই কাজটি সেরে নেয়, যা প্লে অফের পথে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
অন্যদিকে ক্রিকেটের অনিশ্চয়তার বাস্তব উদাহরণ দেখা গেছে তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্সের ম্যাচে। ছোট লক্ষ্য তাড়া করেও শেষ বল পর্যন্ত যেতে হয়েছে তাদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেলেও প্লে অফের পথ এখনো কাঁটায় ভরা তাসকিনদের জন্য।
এই জয়ে শারজা ওয়ারিয়র্সের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। আট ম্যাচে তিন জয়ে তারা আছে টেবিলের ছয়ে। একই পয়েন্ট নিয়ে আবুধাবি নাইট রাইডার্স ও গালফ জায়ান্টসও রয়েছে প্রতিযোগিতায়। তবে নেট রানরেটের হিসাবে পিছিয়ে পড়েছে শারজা। তাদের রানরেট -০.৯১০, যেখানে গালফ জায়ান্টস ও আবুধাবির রানরেট তুলনামূলক ভালো।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্স ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে থাকা এমআই এমিরেটসের পয়েন্ট ১২। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস। চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা তিন দলের—গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্স—পয়েন্ট সমান হলেও প্লে অফের দৌড়ে কার ভাগ্য খুলবে, তা নির্ধারিত হবে শেষ ম্যাচগুলোতে।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স। এই ম্যাচে জয় পেলে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করবে দুবাই। হারলে শারজার বিদায় প্রায় নিশ্চিত। জিতলেও তাসকিনদের সামনে থাকবে কঠিন সমীকরণ—পরের ম্যাচে ফর্মে থাকা ডেজার্ট ভাইপার্সকে হারাতেই হবে।
যদি শারজা ডেজার্টের কাছে হেরে যায়, তখন তাকিয়ে থাকতে হবে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে যেকোনো এক দল ৮ পয়েন্টে পৌঁছাবে, যা নেট রানরেটের লড়াইয়ে শারজাকে বড় বিপাকে ফেলতে পারে।
এদিকে গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান তোলে তারা। সাকিব আল হাসান ২ ওভারে ১০ রান দিলেও উইকেট পাননি। জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে এমআই এমিরেটস—মাত্র ২ রানে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও টম ব্যান্টন ফিরেন।
সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেন নিকোলাস পুরান ও মোহাম্মদ ওয়াসিম। তৃতীয় উইকেটে ৮৯ বলে ১৪০ রানের অবিচ্ছেদ্য জুটিতে ম্যাচ একপ্রকার শেষ করে দেন তারা। ওয়াসিম ৪২ বলে ৫৯ রান করে ম্যাচসেরা হন, পুরান অপরাজিত থাকেন ৪৯ বলে ৫৯ রানে। এই জুটির দাপটে সাকিবকে ব্যাটিংয়েই নামতে হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





