মা-ছেলের মতো সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ রটনা
নিজস্ব প্রতিবেদক : অফিসে নারী–পুরুষ সহকর্মীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক দেখলেই কুরুচিপূর্ণ রটনা, অশালীন মন্তব্য বা চরিত্রহননের প্রবণতা—ভারতীয় সমাজে এমন ঘটনা নিত্যদিনের। অনেক সময় এমন মানসিক যন্ত্রণা মানুষকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এবার সেই মানসিক নির্যাতনের নির্মম শিকার হলেন মধ্যপ্রদেশের বেতুল জেলার দুই সরকারি কর্মচারী। সহকর্মীদের ধারাবাহিক কটূক্তি ও সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তারা। খবর—ইন্ডিয়া টুডে।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় বায়াওয়াড়ি এলাকায় একটি কূপ থেকে রজনী ডুন্ডেলে (৪৮) ও মিঠুন (২৯)—এই দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুজনই বেতুল নগর পরিষদে কর্মরত ছিলেন। রজনী ছিলেন ক্লার্ক এবং মিঠুন কাজ করতেন পানি সরবরাহ বিভাগে।
মঙ্গলবার রাতে দুজনই বাড়ি না ফেরায় পরিবার থেকে পুলিশে খবর দেওয়া হয়। মিঠুনের মোবাইল ফোন ট্র্যাক করেই কর্মকর্তারা বায়াওয়াড়ি এলাকায় পৌঁছান। সেখানে মাঠের ধারে পড়ে থাকতে দেখা যায় তাদের মোটরসাইকেল, স্যান্ডেল এবং একটি মোবাইল ফোন। পরে এসডিআরএফ দল কাছের কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর রজনীর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটে রজনী লিখেছেন—“মিঠুনকে আমি ছেলের মতো মনে করতাম। সহকর্মীদের অশালীন মন্তব্য, কুরুচিপূর্ণ রটনা ও মিথ্যা সম্পর্কের অভিযোগ আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, অফিসের ৪–৫ জন সহকর্মী নিয়মিতভাবে গুজব ছড়িয়ে তাকে হয়রানি করতেন, যার কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন।
পুলিশ জানায়, দুজন একই অফিসে কাজ করতেন এবং তাদের নিয়ে ‘মিথ্যে প্রেমের গুঞ্জন’ ছড়িয়ে পড়েছিল। সেই বিষয়টি নিয়ে অন্য সহকর্মীদের কটূক্তি ও অপমানজনক মন্তব্যের কারণে তারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন।
এসডিওপি সুনীল লতা বলেন—“রজনীর নোটে যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। দুজনের মোবাইল ফোনের কল রেকর্ডও যাচাই করা হচ্ছে, যাতে ঘটনাগুলোর ধারাবাহিকতা পরিষ্কার হয়।”
ভারতীয় গণমাধ্যম জানায়, রজনী ছিলেন বিধবা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। শিগগিরই তার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। ঘরে বিয়ের প্রস্তুতিও চলছিল। ঠিক এমন সময়ে এই অপূরণীয় ট্র্যাজেডি ঘটেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







