এক ঘুমন্ত দৈত্য, জেগে উঠলেই আসতে পারে মহাবিপর্যয়
নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা এক সুবিশাল প্রাকৃতিক দৈত্য হলো ইয়েলোস্টোন সুপারভলক্যানো, যা যেকোনো মুহূর্তে জেগে উঠে সমগ্র মানবসভ্যতাকে বিলুপ্ত করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের গভীরে অবস্থিত এই আগ্নেয়গিরিটি, অন্য সাধারণ আগ্নেয়গিরির তুলনায় ১০০০ গুণ বেশি শক্তিশালী। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাকৃতিক ঘুমন্ত দৈত্য হিসেবে পরিচিত।
ইয়েলোস্টোনে কোনো বিশাল পর্বতের মতো গঠন নেই, বরং এটি একটি বিশাল ক্যালডেরা বা গর্তের মতো, যার ব্যাস প্রায় ৭০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বাইরে থেকে দেখতে জায়গাটি সবুজে ঢাকা বনভূমির মতো মনে হয়, যেখানে গাছপালা, রদ আর গিজারে ভরা এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক মহাবিপর্যয়ের শঙ্কা।ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদন অনুসারে, একটি সুপারভলক্যানোর শক্তি এতটাই বেশি যে তা কয়েক হাজার কিলোমিটার জুড়ে ছাই, গ্যাস এবং লাভা ছড়িয়ে দিতে পারে। এর ফলে পৃথিবীর আবহাওয়া ও পরিবেশ পাল্টে যেতে পারে। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, ইয়েলোস্টোনে বড় আকারের অগ্ন্যুৎপাত হলে তা ১৯৮০ সালের মাউন্ট সেন্ট হেলেন্সের অগ্ন্যুৎপাতের চেয়ে কমপক্ষে ৮০ হাজার গুণ বেশি শক্তিশালী হবে।
ইয়েলোস্টোন সুপারভলক্যানো থেকে নির্গত ছাই ও গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে সূর্যের আলো আটকে দেবে, ফলে বিশ্বজুড়ে নেমে আসবে ভয়াবহ শীত, যা 'ভলক্যানিক উইন্টার' নামে পরিচিত। এর কারণে পৃথিবীর গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যাবে, ফসল নষ্ট হবে, খাদ্য সংকট দেখা দেবে এবং বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়বে। নাসার বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এমন অগ্ন্যুৎপাত হলে মানুষসহ পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ প্রাণীকুল মারা পড়বে।
ইয়েলোস্টোন আগ্নেয়গিরি প্রথম আবিষ্কৃত হয় ১৮৭০ সালে, যখন মার্কিন ভূ-তাত্ত্বিকরা এই অঞ্চলের অস্বাভাবিক ভূ-তাপীয় কার্যকলাপ, গরম পানির ঝরনা, গিজার ও সালফার নির্গমন পর্যবেক্ষণ করেন। পরে গবেষণায় জানা যায়, এর নিচে বিশাল এক ম্যাগমা চেম্বার বা লাভার মজুদ রয়েছে, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম সুপ্ত আগ্নেয়গিরি।
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং, মন্টানা ও আইডাহো অঙ্গরাজ্যের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। গবেষকরা জানান, ইয়েলোস্টোন শেষবার ফেটে পড়েছিল প্রায় ৬ লাখ ৪০ হাজার বছর আগে। এর আগেও আরও দুটি বিশাল অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় ১৬ লাখ ও ২১ লাখ বছর আগে। ভূ-তাত্ত্বিকদের হিসাবে, এই আগ্নেয়গিরি প্রায় প্রতি ৬ থেকে ৭ লাখ বছর পরপর জেগে ওঠে। সেই হিসাবে, আমরা ইতিমধ্যেই বিপজ্জনক সময়ে রয়েছি।
তবে ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে, নিকট ভবিষ্যতে ইয়েলোস্টোনে কোনো অগ্ন্যুৎপাতের ঝুঁকি নেই। বিজ্ঞানীরা নিয়মিতভাবে সেখানকার ভূমিকম্প, তাপমাত্রা ও গ্যাস বের হওয়া পর্যবেক্ষণ করছেন এবং এখন পর্যন্ত বড় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
ইয়েলোস্টোনই একমাত্র সুপারভলক্যানো নয়। পৃথিবীতে আরও কয়েকটি সক্রিয় সুপারভলক্যানো রয়েছে, যেমন- ইতালির ক্যাম্পি ফ্লেগেই, ইন্দোনেশিয়ার টোবা, নিউজিল্যান্ডের টাউপো এবং জাপানের আইরা ক্যালডেরা। এদের প্রত্যেকটি পৃথিবীর জন্য সম্ভাব্য বিপর্যয়ের উৎস। বিশেষ করে ইন্দোনেশিয়ার টোবা আগ্নেয়গিরি প্রায় ৭৪ হাজার বছর আগে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটিয়ে পৃথিবীর জলবায়ু ঠাণ্ডা করে দিয়েছিল প্রায় ১০০০ বছরের জন্য এবং মানবজাতির সংখ্যা কমিয়ে নিয়ে এসেছিল মাত্র কয়েক হাজারে।
বিজ্ঞানীরা আশ্বস্ত করেন যে, এসব সুপারভলক্যানো হঠাৎ করে সক্রিয় হয় না, বরং ধীরে ধীরে হাজার বছরের ভূ-গর্ভস্থ পরিবর্তনের মধ্য দিয়েই একদিন তা জেগে ওঠে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







