ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে দিলো ইরান
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শনিবার (১১ অক্টোবর) দেশটির স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান কখনোই এমন একটি দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, যারা শিশু হত্যাসহ গণহত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত।”
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘নতুন এক ইতিহাস’ গঠনের ইঙ্গিত দেন। তিনি জানান, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি বৃহত্তর শান্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং ইরানও এই উদ্যোগের অংশ হতে পারে।
ট্রাম্প আরও বলেন, “যেসব দেশ আগে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল, তারাও এখন সংলাপে যুক্ত হচ্ছে।”তিনি ইসরায়েল-ইরান বৈরিতার দীর্ঘ ইতিহাস ভেঙে নতুন শান্তি কাঠামোতে দুই দেশ আলোচনায় বসতে পারে বলেও ইঙ্গিত দেন।
তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন আরাঘচি। তিনি বলেন, “ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও তাদের সদিচ্ছা নিয়ে সন্দেহ রয়েছে। এই যুদ্ধবিরতি কতোটা বাস্তবায়ন হবে, তা নিয়ে আমরা নিশ্চিত নই।”
এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে নতুন একটি পরমাণু চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, ইউরোপ একটি স্থায়ী, যাচাইযোগ্য এবং সুনিশ্চিত চুক্তিতে পৌঁছাতে চায়, যা নিশ্চিত করবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
এই প্রস্তাব নিয়েও কঠোর অবস্থানে রয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি একটি ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পরমাণু চুক্তিতে আগ্রহ দেখায়, তাহলে ইরানও আলোচনায় বসতে প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের জনগণের অধিকার এবং এটি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। “আমাদের অধিকারকে সম্মান করতে হবে যুক্তরাষ্ট্রকে,” বলেন তিনি।
এদিকে, ইরানের জ্বালানি রফতানি নেটওয়ার্ক ভেঙে দিতে যুক্তরাষ্ট্র বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। পেট্রোলিয়াম ও এলপিজি রফতানিতে সহায়তার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তেহরান যাতে ক্ষতিকর কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করতেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







